সর্বোচ্চ রিচার্জে লাখপতি হওয়ার সুযোগ
সপ্তাহজুড়ে বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে (প্রিপেইড, পোস্টপেইড ও স্কিটো) সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহক পাবেন ১ লক্ষ টাকা ক্যাশব্যাক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেগা ক্যাশব্যাক ক্যাম্পেইনে এই অফার দিয়েছে দেশের প্রথম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান।
এতে জানানো হয়, লাখপতি হওয়ার সুযোগ ছাড়াও সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জের ভিত্তিতে প্রতিদিন ৫০০ জন বিকাশ গ্রাহক পাচ্ছেন ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর গ্রাহকদের মোবাইল ফোনের রিচার্জকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় করতে এই ক্যাম্পেইন।
অফারের নিয়ম অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতিদিন বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ২৫,০০০ টাকা ক্যাশব্যাক, দ্বিতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ১০,০০০ টাকা, তৃতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন ৫,০০০ টাকা, পরবর্তী ১০ জন পাচ্ছেন ৫০০ টাকা এবং বাকি ৪৮৭ জন পাচ্ছেন ১০০ টাকা করে ক্যাশব্যাক।







